ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দুদকের উদ্যোগ : দুর্নীতি প্রতিরোধে বিতর্ক উৎসবে সেরা ফেনী মডেল হাইস্কুল

ফেনীতে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সদর উপজেলা পরিষদে দুদক নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয় ও ফেনী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উক্ত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ফেনী মডেল হাইস্কুল, রানার্স আপ হয়েছে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। । ফেনী সরকারি পাইলট হাইস্কুলের পলক মজুমদার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে।

আয়োজক সূত্র জানায়, বিতর্ক প্রতিযোগিতায় তিন পর্বে ৮ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। অন্যান্য বিদ্যালয়ের মধ্যে ফেনী সরকারি পাইলট হাইস্কুল, সেন্ট্রাল হাইস্কুল, শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়, পৌর বালিকা উচ্চ বিদ্যালয় ও বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়। সেমিফাইনালে ৪টি বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়।

বিতর্ক উৎসবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব। সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা। বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন ফেনী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামরুন নাহার। বিচারকমন্ডলী ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আতিকুর রহমান ভূঁইয়া ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অজুন কুমার রায়। এতে আরও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এম এস হাসান, নূর নবী চৌধুরী বাবুল, রাশেদা আক্তার খানম।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দুদকের উদ্যোগ : দুর্নীতি প্রতিরোধে বিতর্ক উৎসবে সেরা ফেনী মডেল হাইস্কুল

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x