ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ঈদের দিনে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

ফেনীর পরশুরামে প্রতিবেশীর ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. জুলখু মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুলখু মিয়া দক্ষিণ কাউতলী এলাকার মৃত ইলিয়াস মিয়ার ছেলে। তিনি পেশায় ডিস মেকানিক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পাশ্ববর্তী এক প্রতিবেশীর বাড়িতে ফ্রিজের সমস্যা দেখা দেয়। পরে জুলখু মিয়া ফ্রিজ মেরামতের কাজ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. ইন্দ্রজিৎ ঘোষ কনক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছে।

এ ব্যাপারে পরশুরাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ঈদের দিনে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x