ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

এবার দৈনিক ফেনীর সময়ের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

ফুটপাতের অস্থায়ী দোকান থেকে চাঁদাবাজির সংবাদ করায় দৈনিক ফেনীর সময়'র প্রধান প্রতিবেদক আরিফ আজমকে হত্যার হুমকি দিয়েছে জিল্লুর রহমান নামে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত জিল্লুর ফেনী জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল সোমবার (২৮ এপ্রিল) এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।  
 
দৈনিক ফেনীর সময়'র প্রধান প্রতিবেদক আরিফ আজম বলেন, ফেনী সরকারি কলেজের সামনে ফুটপাতের অস্থায়ী দোকান থেকে চাঁদাবাজির সংবাদ করায় সোমবার দুপুরে জিল্লু তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে কল করে প্রাণনাশের হুমকি দেয়। পরে এ ঘটনায় আমি ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
  
দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বিষয়টি উদ্বেগজনক। ঘটনাটি তাৎক্ষণিক জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সাংবাদিক নেতাদের অবহিত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি করছি।
 
এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, ইতোমধ্যে প্রকাশিত সংবাদের বিষয়ে অবগত হয়েছি। তবে হত্যার হুমকির বিষয়টি অবগত না। তথ্যপ্রমাণসহ এ ধরনের কিছু পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুজ্জামান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হুমকিদাতাকে আইনের আওতায় আনা হবে।
 
উল্লেখ্য, সোমবার (২৮ এপ্রিল) ‘ফেনী কলেজ গেইটে ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে স্থানীয় পত্রিকা দৈনিক ফেনীর সময়। এতে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমানের জড়িত থাকার কথা উঠে আসে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

এবার দৈনিক ফেনীর সময়ের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x