ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

এবছর অর্থনীতিতে গতিশীলতা ফিরবে

এবছর অর্থনীতিতে গতিশীলতা ফিরবে

বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক) নিয়োগপ্রাপ্ত ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিকপুর পাটোয়ারী বাড়ীর সন্তান ড. মনজুর হোসেন শিবলী। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পরবর্তী অর্থনীতিতে গতিশীলতা, টাস্কফোর্স গঠন, রাজস্ব আদায় ও তারুণ্যেকে কর্মশীল করতে সরকারের পরিকল্পনা বিষয়ে দৈনিক ফেনীর সঙ্গে কথা বলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক মোঃ মোর্শেদ।

দৈনিক ফেনী: ব্যাংকিং ব্যবস্থায় সংকট, খেলাপি এবং কু-ঋণ, অর্থপাচার, অর্থনীতিতে ব্যপ্ত অনাচার, দুর্নীতি অর্থনৈতিক অনিশ্চয়তার একটি ক্রান্তিকাল অতিক্রম করেছে। মূল্যস্ফীতির ফলে জনজীবন বিপর্যস্ত। নতুন কর্মসংস্থানের চিত্র আশাব্যঞ্জক নয়। রপ্তানিতে ও শিল্পখাতে উৎপাদনও প্রশ্নবিদ্ধ। পোশাক-শিল্পের উৎপাদন ব্যাহত । এছাড়া দেশের বিরাট অঞ্চলে বন্যার কারণে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে কেমন হবে ২০২৫ এর বাংলাদেশ অর্থনীতির গতি প্রকৃতি?

ড. মনজুর হোসেন: ২০২৫ এ অর্থনীতি অনেকটাই স্থিতিশীল যাবে। ধীরে ধীরে গতিশীলতা ফিরে আসছে। রেমিট্যান্স, এক্সপোর্ট ও রিজার্ভ বাড়ছে।

দৈনিক ফেনী: বর্তমান সরকারের পরিকল্পনায় ধনী-গরিবের বৈষম্য নিরসনে অর্থনৈতিক পরিকল্পনা আছে কী?

ড. মনজুর হোসেন: ব্যাংকিং খাতে যেসব ব্যাংক ভেঙে পড়েছে, তাদের পুনর্গঠনে সহায়তা দেওয়া হয়েছে, ব্যাংক পরিচালনা পর্ষদগুলো পুর্নবিন্যস্ত করা হয়েছে।

দৈনিক ফেনী: ব্যবসা-বাণিজ্যবান্ধব ও ধনীক শ্রেণির স্বার্থ না দেখে নিম্ন-মধ্যবিত্তদের প্রতি লক্ষ্য ঠিক রাখা হলে বাজেটে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রবৃদ্ধি কত শতাংশ হতে পারে বা কোন বিষয়টি গুরুত্ব পেতে পারে?

ড. মনজুর হোসেন: রাজস্ব আদায়ে সরকার যে লক্ষ্য নির্ধারণ করেছে তা অর্জন করা কঠিন হবে।তবে রাজস্ব ও নীতি বিভাগ আলাদা করার যে উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে তাতে রাজস্ব আদায় ভবিষ্যতে বৃদ্ধি পাবে বলে আশা করি।

দৈনিক ফেনী: তরুণদের কর্মশক্তিকে অর্থনীতিতে কাজে লাগানোর জন্য কোন পরিকল্পনা আছে কী? থাকলে কোন প্রক্রিয়ায়?

ড. মনজুর হোসেন: তারুণ্যদের আরো কর্মশীল ও তাদের বিনির্মাণে সরকার অত্যন্ত আন্তরিক। এ লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক ফেনী: বর্তমান সরকার চীনের সহায়তায় তিনটি ফ্রেন্ডশিপ হাসপাতাল করবে বলে জানা গেছে। এই তিনটির একটি হাসপাতাল ফেনীতে করার দাবি রয়েছে। ফেনীর মানুষ হিসেবে আপনার অভিমত কী?

ড. মনজুর হোসেন: আমার এ দাবির প্রতি কোন আপত্তি নেই। তবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে।

দৈনিক ফেনী: ফেনীর ফুলগাজী ও পরশুরামের লক্ষাধিক মানুষের জন্য মুহুরী নদীর ভাঙন রোধে বাঁধ প্রকল্প বাস্তবায়ন, ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ প্রকল্প, ফেনী-বিলোনীয়া রেলপথ ও প্রকল্পের জনদাবীকে কীভাবে দেখেন?

ড. মনজুর হোসেন: ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক প্রশস্ত করণ প্রকল্পের কাজ নিয়ে প্রকৌশলী পর্যায়ে আলোচনা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে সড়ক প্রশস্তকরণ কাজ এগিয়ে যাবে।

দৈনিক ফেনী: আপনাকে ধন্যবাদ

ড. মনজুর হোসেন: দৈনিক ফেনীকেও ধন্যবাদ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

এবছর অর্থনীতিতে গতিশীলতা ফিরবে

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
এবছর অর্থনীতিতে গতিশীলতা ফিরবে
0:00 0:00
1.0x