ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আগামীকাল ফেনী আসছেন জামায়াতের আমির

আগামীকাল ফেনী আসছেন জামায়াতের আমির

আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) ফেনীতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান। পরিদর্শনকালে তিনি ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরশুরামে সীমান্তবর্তী বল্লামুখার বাঁধ পরিদর্শন, জুলাই অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের সাথে মতবিনিময় এবং দাগনভূঞায় পথসভায় বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জেলা জামায়াত ইসলামির প্রচার সেক্রেটারি আনম আব্দুর রহিম জানান, ডাঃ শফিকুর রহমান সোমবার সকাল ৯টায় পরশুরাম যাবেন এবং সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত মুহুরী নদী সংলগ্ন ভারত সীমান্তবর্তী বল্লামুখার বাঁধ পরিদর্শন করবেন ও সেখানকার মানুষের সাথে কথা বলবেন। ওইদিন দুপুরে পরশুরামে উপজেলা জামায়াতের আয়োজনে পথসভায় বক্তব্য রাখবেন। একইদিন জুলাই অভ্যুত্থানে নিহত ফুলগাজীর ইশতিয়াক আহম্মদ শ্রাবণের কবর জিয়ারত, চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত নতুন ঘর উদ্বোধন এবং শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় করবেন জামায়াত আমির। এ লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আগামীকাল ফেনী আসছেন জামায়াতের আমির

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
আগামীকাল ফেনী আসছেন জামায়াতের আমির
0:00 0:00
1.0x