ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান : এক মাসে শতাধিক ড্রেজার মেশিন জব্দ

ডিসেম্বর জুড়ে জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের ৪টি অভিযানে ১০১টি ড্রেজার মেশিনসহ আনুষাঙ্গিক সরঞ্জাম ও ১৯ লাখ ৬০ হাজার ফুট বালু জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোনে বন্ধে টাস্কফোর্সের অভিযানে আরও ২৬টি ড্রেজার মেশিন ও আনুষাঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়। এর আগে টাস্কফোর্সের ৩টি অভিযানে মোট ৭৫টি মেশিন ও ১৯ লাখ ৬০ হাজার ফুট বালু করা হয়। বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজিবি জানায়, গতকাল দুপুরে ছাগলনাইয়া উপজেলার সোনাপুরে ফেনী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমার নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীনস্থ অলিনগর ও চম্পকনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০০/৩-এস হতে আনুমানিক ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২৬টি মেশিন ও আনুষাঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ টাকা। জব্দৃকত মেশিনগুলো ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদী হতে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বিজিবি তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে ডিসেম্বর মাসে ৩টি অভিযানে আনুমানিক মূল্য ৩ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭৫টি মেশিন ও ১৯ লাখ ৬০ হাজার ফুট বালু জব্দ করে টাস্কফোর্স।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান : এক মাসে শতাধিক ড্রেজার মেশিন জব্দ

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x