ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা মামলায় আ.লীগের আরও ৩ নেতা গ্রেপ্তার

ফেনী ডেস্ক
ফেনী ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা মামলায় আ.লীগের আরও ৩ নেতা গ্রেপ্তার

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন ফেনী সদরের ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক তপন, ফেনীর দাগনভূঁঞা সদর ইউনিয়নের ৬ নম্বর দক্ষিণ করিমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আউয়াল এবং ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন।

পুলিশ জানায়, এমদাদুল হক তপন আন্দোলনে সরোয়ার জাহান মাসুদ হত্যাসহ তিনটি হত্যা মামলার আসামি। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে ঢাকার আগারগাঁও এলাকায় স্থানীয় ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন। আবদুল আউয়াল ও বেলায়েত হোসেনকে পৃথক দুটি হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার রাতে পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা মামলায় আ.লীগের আরও ৩ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x