ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কাল ফেনী আসছেন মির্জা ফখরুল শৃঙ্খলা রক্ষায় কঠোরতা, বহর নিয়ে শোডাউন নয়

আগামীকাল বুধবার (২০ নভেম্বর) ফেনী আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। গতকাল সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের ইসলামপুর রোডস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বিএনপি।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেনী পৌঁছানোর কথা রয়েছে। এতে জেলা বিএনপির শীর্ষ নেতারা ফেনীর প্রবেশমুখ মোহাম্মদ আলী বাজারে তাকে স্বাগত জানিয়ে ফুলগাজীর উদ্দেশ্যে রওয়ানা করবেন। ফুলগাজীতে পৌঁছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি পরিদর্শন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন বিএনপির মহাসচিব।
এদিন বিকেলে ছাগলনাইয়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রস্তুতি সভায় বুধবার দুপুর আড়াইটায় ছাগলনাইয়ায় জনসভার আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানানো হয়েছে। জনসভায় জেলা কমিটির সঙ্গে আলোচনা করে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের সুযোগ দেওয়ার কথা তুলে ধরেন বক্তারা। সভায় স্বেচ্ছাসেবকদের যথাযথ দায়িত্ব পালন ও জেলার সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে গুরুত্বারোপ করা হয়। এছাড়া মহাসচিবের আগমনকে কেন্দ্র করে কোনো ধরনের মোটরসাইকেল শোডাউন বা গাড়ি বহর ও ব্যক্তিগত ছবি প্রদর্শন না করার ব্যাপারে কঠোর নির্দেশনা দেন নেতারা।

সভায় বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, মহাসচিব আগমনের সবধরনের খবর লন্ডন পর্যন্ত পৌঁছাবে। সেজন্য আমাদের সর্বোচ্চ সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রস্তুতি সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিস্তারিত সফরসূচি তুলে ধরেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এয়াকুব নবীর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম-সরকার বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব প্রমুখ।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিব উল্ল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কাল ফেনী আসছেন মির্জা ফখরুল শৃঙ্খলা রক্ষায় কঠোরতা, বহর নিয়ে শোডাউন নয়

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x