ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পাদুকায় মিলল কোটি টাকার সোনা

পাদুকায় মিলল কোটি টাকার সোনা

গণপরিবহনে তল্লাশি করে এক যাত্রীর স্যান্ডেলের শুকতলার নিচ থেকে জব্দ করা হয়েছে ১০টি সোনার বার। গতকাল রোববার (১৭ নভেম্বর) বিকালের দিকে তথ্যটি জানিয়েছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি জানান, গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মুখে ঢাকামুখী একটি বাসে তল্লাশি চালিয়ে দ্বীজেন ধর (৩৯) নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক হাজার ১৬৬ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। দ্বীজেন ধর চট্টগ্রামের রাউজান থানার কেউটিয়া বনিকপাড়ার মৃত শুধাংশু বিমল ধরের ছেলে। তথ্যগুলো নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

পুলিশ সুপার জানান, অবৈধ সোনার বার নিয়ে চট্টগ্রাম থেকে এক ব্যক্তি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন-এমন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার আওতাধীন বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা খাইয়ারা এলাকায় অবস্থান নেন। পরে ঢাকামুখী তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাস তল্লাশি করলে সন্দেহজনকভাবে দ্বীজেন ধরকে আটক করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক ও সেনাবাহিনীকে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে তাকে তল্লাশি করা হয়েছে। এ সময় তার পায়ের জুতার ভেতর থেকে বিশেষ কৌশলে রাখা সোনার বারগুলো জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি দ্বীজেন।

পুলিশ সুপার আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপারের ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পাদুকায় মিলল কোটি টাকার সোনা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
পাদুকায় মিলল কোটি টাকার সোনা
0:00 0:00
1.0x