ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাত্র আন্দোলনে মাসুদ হত্যা মামলা : পাসপোর্ট ‘জালিয়াতি’ করে যুবলীগ নেতার জামিন, তদন্তের নির্দেশ

মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মো. শাহজাহানের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি করে জামিন পাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল (১৩ নভেম্বর) অভিযোগের ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন ফেনীর জেলা ও দায়রা জজ সিরাজুদ্দৌলা কুতুবী।

আদালত সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলায় পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মো. শাহজাহানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। এরপর গত ২৭ অক্টোবর আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

গত মঙ্গলবার (১২ নভেম্বর) পাসপোর্টে ভুয়া বহির্গমন ও আগমন সিল ব্যবহারের অভিযোগ উত্থাপন করে তার জামিন বাতিলের আবেদন করে বাদীপক্ষ। বাদী পক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, আসামি পাসপোর্ট জালিয়াতি করে জামিন নিয়েছেন। তাই আদালতে তার জামিন বাতিল চেয়ে বাদীপক্ষ আবেদন করেছে। আদালত গতকাল বুধবার আসামির উপস্থিতিতে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, এ বিষয়ে এখনো কোন আদেশ পাইনি। আদেশ পেলে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়া হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাত্র আন্দোলনে মাসুদ হত্যা মামলা : পাসপোর্ট ‘জালিয়াতি’ করে যুবলীগ নেতার জামিন, তদন্তের নির্দেশ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x