ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বেশী দামে পণ্য বিক্রি : মিরসরাইয়ে ৬ ব্যবসায়ীর জরিমানা

মিরসরাইয়ে বেশী দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় ৬ ব্যবসায়ীকে সাড়ে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার বারইয়ারহাট কাচাঁ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।

জানা গেছে, বাজারে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বারইয়ারহাট কাচাঁ বাজারের ব্যবসায়ী ডিম ব্যবসায়ী মো. রাশেদকে ৩ হাজার টাকা, সবজি ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ১ হাজার টাকা, শহীদুল ইসলামকে ১ হাজার টাকা, মো. মামুনকে ৫০০ টাকা, মো. সাইফুলকে ৫০০ টাকা ও মো. শরিফকে ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি ও বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বারইয়াহাট কাচাঁ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার কারণে ৬ জন ব্যবসায়ীকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি দোকানে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদসহ জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বেশী দামে পণ্য বিক্রি : মিরসরাইয়ে ৬ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x