ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ফেনী কলেজ ছাত্রের

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আসাদুজ্জামান মাসুদ (২২) নামে ফেনী কলেজ এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শহরের খাজুরিয়া রাস্তার মাথায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত মাসুদ সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের মহদিয়া এলাকার মৃত নুরুল আলমের ছোট ছেলে। পরিবারের সঙ্গে তিনি শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন কনসেপ্ট প্লাস হাসপাতালের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। মাসুদ ফেনী সরকারি কলেজে ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাসুদ দুপুরে শহরের খাজুরিয়া রাস্তার মাথায় সুজুকি বাইক শো-রুমে নিজের মোটরসাইকেল সার্ভিসিং করতে যান। সেখান থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় শো-রুমের সামনেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় রাস্তায় পড়ে মারাত্মক আঘাত লেগে তার মাথার মগজ বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা নিজাম উদ্দিন সুরুজ বলেন, মাসুদ একদম সুস্থ শরীরে মোটরসাইকেল পরিষ্কার করতে সেখানে গিয়েছিল। তার আকস্মিক চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না। পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।

আজ সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টায় সোনাগাজীর মহদিয়া জামে মসজিদের সামনে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ফেনী কলেজ ছাত্রের

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x