ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় জামায়াতের ওলামা মাশায়েখ সমাবেশ

দাগনভূঞায় জামায়াতের ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াতের ওলামা মাশায়েখ শাখার উদ্যোগে পৌর শহরের আতাতুর্ক মিজান মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ওলামা মাশায়েখ বিভাগের সভাপতি মাওলানা মোঃ আবদুজ জাহেরের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ কুমিল্লা অঞ্চলের পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঞা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ ফেনী বিভাগের উপদেষ্টা মুফতি মাওলানা আব্দুল হান্নান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি মুফতি মাওলানা ফারুক আহমেদ, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মোঃ ফখরুদ্দিন মানিক, দাগনভূঞা উপজেলা ওলামা মাশায়েখ বিভাগের প্রধান উপদেষ্টা মাওলানা গাজী ছালেহ উদ্দীন ও মাওলানা কামরুল আহছান।

আরও বক্তব্য রাখেন মাওলানা তোফাজ্জল হোসেন রাজাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ইমাম উদ্দিন মাসুম, দাগনভূঞা আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমেদ মজুমদার। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজির আহাম্মদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী ও পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সায়েদ কামরুজ্জামান প্রমুখ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় জামায়াতের ওলামা মাশায়েখ সমাবেশ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x