ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

চোরাচালান রোধে বিজিবির পৃথক অভিযান : কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার

ফেনীতে ১ কোটি ২ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন মানের শাড়ী, থ্রিপিস, লেহেঙ্গা, কাশ্মিরী শাল এবং মদ। বিজিবি সূত্র জানায়, আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ফেনী শুল্ক দপ্তরে জব্দকৃত পণ্যগুলো জমা দেওয়া হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ও গতকাল শনিবার ভোরবেলা ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম, চম্পকনগর, দেবপুর, যশপুর, খেজুরিয়া ও জয়ন্তীনগর বিওপির বিজিবি সদস্যরা রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ছাগলনাইয়ার লম্বাটিলা, টিলাপাড়া, ছয়ঘরিয়া ও পরশুরাম উপজেলার মহেশ পুস্কুরনীর সীমান্তবর্তী স্থান হতে উক্ত ভারতীয় অবৈধ পণ্যগুলো জব্দ করা হয়েছে।

এ প্রসঙ্গে বিজিবি ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চোরাচালান রোধে বিজিবির পৃথক অভিযান : কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x