ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার : মা-ছেলেসহ আটক ৪

ছাগলনাইয়ায় ছুরিকাঘাতে মো. ইলিয়াছ (৪৮) নামে এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী, পুত্রবধূ ও দুই ছেলেকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় আম্বর আলী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের দুই ছেলে শাহপরান আশিক (২৩) ও সাখাওয়াত হোসেন রাকিব (২১), স্ত্রী কহিনুর বেগম (৪০) এবং পুত্রবধূ কামরুন্নাহার পান্নাকে (১৮) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াছ মাদক সেবন করে ঘরে এসে প্রায় সময় স্ত্রী ও ছেলেদের সঙ্গে অমানবিক আচরণ করত। গতকাল রাতেও নেশাগ্রস্ত অবস্থায় ঘরে এসে তিনি স্ত্রী কহিনুরকে মারধর করেন। এ নিয়ে ছেলেদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ইলিয়াছকে মারধর করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

নিহতের ভাই মো. ওমর ফারুক বলেন, রাত ২টার দিকে মারধর করে ছেলেরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। পথিমধ্যে মৃত্যু হলে রাতেই তাকে বাড়িতে নিয়ে আসে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি পুলিশকে জানালে সকালে ঘর থেকে তারা এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বুক, পিঠ ও কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী, পুত্রবধূ ও দুই ছেলেসহ চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার : মা-ছেলেসহ আটক ৪

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x