ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির মতবিনিময় : পূজার নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ও জেলা নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে শহরের ট্রাংক রোডস্থ শ্রী শ্রী জয়কালী মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহববুবুর রহমান শামীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জেলা-উপজেলায় পূজা উদযাপন কমিটির সাথে জেলা বিএনপির নেতৃবৃন্দরা সমন্বয় করে কাজ করবেন যেন সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উদযাপন করা যায়।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল দৈনিক ফেনীকে বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনে বিএনপি সহযোগিতা করবে। পূজামণ্ডপগুলোতে বিএনপির স্বেচ্ছাসেবক টিম থাকবে। সেই টিম সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তায় কাজ করবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হিরা লাল চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাষ্টার সহদেব দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (ভিপি হারুন)। আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, কেন্দ্রীয় সদস্য জিয়া উদ্দিন মিস্টার, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জালাল উদ্দিন মজুমদার, মশিউর রহমান বিপ্লব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য বিপ্লব পার্থ, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক, ফেনী জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট পার্থ পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী জেলার সভাপতি সুখদেব নাথ, সহ সভাপতি অ্যাডভোকেট সমীর কর, সাধারণ সম্পাদক লিটন সাহা, ফেনী জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ প্রমুখ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির মতবিনিময় : পূজার নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x