ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

যৌথ বাহিনীর অভিযানে ২ যুবদল কর্মী গ্রেপ্তার

সোনাগাজীতে যৌথবাহিনীর অভিযানে দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের ভাই মো. সাইদুর রহমান ও মো. সেলিম প্রকাশ কুত্তা সেলিম। তারা সোনাগাজী উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে গ্রেপ্তারকৃত দুই যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ ওঠেছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে ডাকবাংলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ ব্যাপারে উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া দৈনিক ফেনীকে বলেন, তারা কমিটিতে ছিল কি না আমি নিশ্চিত না। তবে উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের সঙ্গে থাকতেন।

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, যৌথবাহিনীর অভিযানে আটককৃতদের মধ্যে সেলিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে। এছাড়া মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

যৌথ বাহিনীর অভিযানে ২ যুবদল কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x