ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞা থানায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ : ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা

শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৫ আগস্ট ফেনীর দাগনভূঞা থানায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করা হয়েছে। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) মামলায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট বিকেলে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে দাগনভূঞায় থানায় পুলিশ সদস্যদের আহত করে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে থানার প্রশাসনিক, আবাসিক ভবন, যোগাযোগ সরঞ্জাম, কম্পিউটার, প্রিন্টার মালখানা, যানবাহন, আসবাবপত্র, অস্ত্রাগার ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয় ও অস্ত্র-বারুদ লুট করা হয়। এতে থানায় ২ কোটি ৩০ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫০ লাখ টাকার অস্ত্র ও বারুদ লুট করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞা থানায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ : ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x