ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীর এসপি পদে পরিবর্তন

ফেনী ডেস্ক
ফেনী ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনীর এসপি পদে পরিবর্তন

ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে অপরাধ ও তদন্ত বিভাগে বদলি করা হয়েছে। নতুন পুলিশ সুপার হিসেবে বগুড়া রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।

এর আগে গত ২৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে মোহাম্মদ মনিরুল ইসলামকে ফেনীর পুলিশ সুপার পদে পদায়নের ঘোষণা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ক্ষমতার পটপরিবর্তনের ধাক্কায় পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এ প্রজ্ঞাপনে এবার ২৬ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে ২৬ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীর এসপি পদে পরিবর্তন

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীর এসপি পদে পরিবর্তন
0:00 0:00
1.0x