ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

‘‘পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে’’

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক ঠিক রাখতে হবে। সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকলে তাদের সংগঠন অনেক বেশি শক্তিশালী ও গতিশীল হবে। পেশাগত দায়িত্বপালনের ক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে বস্তুনিষ্ঠতা ও সততা থাকতে হবে। সাহস করে সত্য কথা বলা এবং প্রকাশের মানসিকতা থাকতে হবে। তাহলে পাঠক তথা সমাজের মানুষ উপকৃত হবে।

গত বুধবার রাতে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের তাঁর নিজ বাড়িতে ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৩ সালের নব-নির্বাচিত কমিটির সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত আমরা বেশ কিছুদিন যাবত একটা জিনিস লক্ষ্য করছি ফেনীতে হলুদ সাংবাদিকতার প্রভাব অনেক বেড়ে গেছে। এতে মূলধারার সাংবাদিকরা কুলুষিত হচ্ছে। নিজেদের স্বার্থে এদেরকে আমরা সকলে মিলে শনাক্ত করে নিরুৎসাহিত করতে পারলে তাহলে সবাই উপকৃত হবে। তিনি বর্তমান সময়ে ফেনীর সাংবাদিকদের মধ্যে যে বিভেদ বিভাজন ও ভুল বুঝাবুঝি রয়েছে সেগুলোর অবসান ঘটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি মো: শাহাদাত হোসেন (ফেনীর সময়),সাধারণ সম্পাদক দিদারুল আলম (এটিএন নিউজ),২০২৩ সালের নব-নির্বাচিত কমিটির সভাপতি শুকদেব নাথ তপন (ভোরের কাগজ), সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক (নয়া শতাদ্বী),সহ-সাধারণ সম্পাদক নুরু উল্লাহ কায়সার(বণিক বার্তা),কোষাধ্যক্ষ তোফায়েল আহাম্মেদ নিলয় (মোহনা টিভি), দফতর সম্পাদক মফিজুর রহমান (দিনকাল), কার্যনির্বাহী সদস্য মো: ওমর ফারুক (ইনকিলাব), জহিরুল হক মিলন (আলোকিত বাংলাদেশ), সাধারণ সদস্য জহিরুল হক মিলু (৭১ টিভি) আজিজ আল ফয়সাল (স্টার লাইন), সহযোগী সদস্য মিজানুর রহমান (আমার সংবাদ) প্রমুখ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘‘পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে’’

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২২

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x