ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বালিগাঁও ইউনিয়ন যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

সদর প্রতিনিধি
সদর প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বালিগাঁও ইউনিয়ন যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সাদ্দাম হোসেন মামুনকে সভাপতি, জহিরুল হক মোহনকে সাধারণ সম্পাদক এবং জাফর ইকবাল বাবুকে যুগ্ম সম্পাদক করে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে  প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন।

ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন মামুনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জহিরুল হক মোহনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন। এতে প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হাছান চৌধুরী কায়েস।

এসময় আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, সদর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শামছুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পিনু, সদর যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফজলুল হক মনি, বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন শুভ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বালিগাঁও ইউনিয়ন যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২২

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x