ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কালামের ওয়ার্ডের দায়িত্ব পেলেন কাউন্সিলর বাহার

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কালামের ওয়ার্ডের দায়িত্ব পেলেন কাউন্সিলর বাহার

গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে অভিযুক্ত ফেনী পৌর ৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম পলাতক থাকায় ৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর বাহার মিয়াকে ওই ওয়ার্ডের দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, ৬নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম দীর্ঘদিন অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩৯ (২) অনুচ্ছেদ ৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর বাহার মিয়াকে ৬নাম্বার ওয়ার্ড এর সার্বিক দায়িত্ব প্রদান করা হলো।
এ ব্যাপারে কাউন্সিলর বাহার মিয়া জানান, ওয়ার্ড দুটি পাশাপাশি হওয়ায় আমাকে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। বর্তমানে ৬ নাম্বার ওয়ার্ডটি অগোছালো অবস্থায় রয়েছে। আমাদের পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর নির্দেশক্রমে এ ওয়ার্ডকে সচল রাখতে দিনরাত পরিশ্রম করে যাব।

উল্লেখ্য, গত ১৬ জুলাই (শুক্রবার) সকাল ৭টায় সুলতানপুরের আমিন বাজার সড়কের পাশের একটি পুকুর হতে শাহজালাল নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই ইউপি সদস্য আনোয়ার হোসেন বাদী হয়ে ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালামকে প্রধান আসামী করে আরও তিনজনের নামোল্লেখে থানায় মামলা করেন। ঘটনার পর থেকে কালাম পালিয়ে গেছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কালামের ওয়ার্ডের দায়িত্ব পেলেন কাউন্সিলর বাহার

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x