ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

১২ সেপ্টেম্বর থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান!

ঢাকা অফিস
ঢাকা অফিস
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১২ সেপ্টেম্বর থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান!

আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার (৩ আগস্ট) চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। স্কুল-কলেজগুলো খোলার জন্য আমরা আগেই প্রস্তুতি গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, আমরা ১২ সেপ্টেম্বরকে নির্ধারণ করেছি।

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় গুলো খোলার বিষয়ে আমরা আবার বসবো। কারন বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গুলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে কথা বলার পর ওনারা যদি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একসাথে খুলতে চান খুলবেন না হয় অন্য তারিখ নির্ধারণ করবেন।

শিক্ষা প্রতিষ্ঠান খুললেও অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলমান থাকবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বেশিরভাগ শিক্ষকই টিকা নিয়েছেন। এছাড়া ১২ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পর্কে তিনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী পরীক্ষা হবে। অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না।

ছবি- ইন্টারনেট
তথ্যসূত্র - দৈনিক ইত্তেফাক

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

১২ সেপ্টেম্বর থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান!

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x