ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মহিপালে ১৮ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মহিপালে ১৮ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার
ফেনীর মহিপাল এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৫৮০টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।
 
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন কোম্পানী অধিনায়ক ও স্কোয়াড্রন লীডার আব্দুল্লাহ আল জাবের ইমরান। তিনি আরও জানান, অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক ও একটি মটর সাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতরা হল মোঃ সাজ্জাদ চৌধুরী (২৭), পিতা- মৃত ফিরোজ খান এবং মোঃ তানভিরুল ইসলাম (২৫), পিতা- মোঃ বাবর৷ তাদের বাড়ি চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী।
 
উপপরিচালক জানান, বুধবার রাতে র‌্যাব-৭, ফেনী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম হতে কুমিল্লাগামী দুই মাদক ব্যবসায়ীকে মহিপালস্থ বায়তুশ শরফ আবাসিক এলাকা গেইটের সামনে তল্লাশী চালিয়ে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে মাদক বিক্রি করে আসছে।
 
গ্রেফতারকৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মহিপালে ১৮ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x