ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে আরও ১৪১ জনের করোনা শনাক্ত, দুইজনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় ফেনী জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জনই পুরুষ। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১১০ জনের। অন্যদিকে এ সময়ের ব্যবধানে ফেনীর ৫০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে নতুন করে আরও ১৪১ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছে। আজ শনিবার (৭ আগস্ট) দুপুরে এসব তথ্য জানায় ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান শাখা। নমুনা পরীক্ষা অনুপাতে গড় শনাক্তের হার ২৭.৮৬ শতাংশ। পজিটিভ শনাক্তকৃতদের মধ্যে আরটিপিসিআর ল্যাবে ১২৫ জন এবং র‌্যাপিড এন্টিজেন টেস্টে ১৩ জন শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের একই সূত্র জানায়, নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ৪৭ জন, দাগনভূঞায় ৪২ জন, সোনাগাজীতে ১ জন, ছাগলনাইয়ায় ২১ জন, পরশুরামে ২৬ জন এবং ফুলগাজীতে ৪ জন রয়েছে।

স্বাস্থ্যবিভাগ জানায়, আজ পর্যন্ত জেলায় মোট কোভিড-১৯ শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫০১ জন। গত ২৪ ঘন্টায় মোট ৮৫ রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৬ হাজার ৪২১ জন।

একই সূত্র জানায়, আজ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ফেনীতে ৩৪ হাজার ৮৪১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত ফেনীতে টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৭৭ হাজার ৯০২ জন।

অন্যদিকে করোনা আক্রান্তদের মধ্যে ফেনীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৬ জন রোগী। আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৯৩৯ জন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে আরও ১৪১ জনের করোনা শনাক্ত, দুইজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x