ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

র‌্যাবের অভিযান: ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

ছাগলনাইয়ার মনুরহাটে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ আব্দুল মোতালেব (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফেনীস্থ র‌্যাব-৭ ক্যাম্পের সদস্যরা। গতকাল শনিবার (৩১ জুলাই) রাত ৯ টার দিকে মাদক কেনাবেচার জন্য অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্ক্রোয়াড্রন লিডার আব্দুল্লাহ আল জাবের ইমরান।

র‌্যাব কর্মকর্তা জানান, মাদক বেচাকেনার গোপন তথ্যের ভিত্তিতে মনুরহাটে অভিযানে চালায় র‌্যাব-৭ এর একটি দল। এসময় র‌্যাবের উপস্থিত টের পেয়ে ওই যুবক পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি বস্তার ভেতরে তল্লাশী চালালে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। আটক মোতালেব ফুলগাজীর ফেনাপুষ্করিণীর আব্দুল হাইয়ের ছেলে।

আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, জিজ্ঞাসাবাদে মোতালেব দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত রয়েছে বলে র‌্যাবকে জানিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

র‌্যাবের অভিযান: ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x