ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

শিথিল হচ্ছে বিধিনিষেধ : চালু হতে পারে দোকানপাট ও গণপরিবহন

কোরবানি ঈদ উপলক্ষে দেশব্যাপী চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল করে মানুষের চলাচল করার সুযোগ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুরহাটে বেচাকেনার বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (১২ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এ সময় বন্ধ থাকবে সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠান তবে ভার্চুয়ালি চলবে সরকারি অফিস।

এ সময় খোলা থাকবে সব ধরনের দোকানপাট ও শপিংমল। একই সঙ্গে কোরবানির হাটও চলবে। এসব বিষয়ে স্বাস্থ্যবিধি অনুয়ায়ী কিছু নিয়ম মেনে চলতে বলা হতে পারে। 

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা আগামী বুধবার (১৪ জুলাই) শেষ হওয়ার কথা। তার আগেই এই বিধিনিষেধ শিথিলের বিষয়ে আলোচনা করছে সরকার।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শিথিল হচ্ছে বিধিনিষেধ : চালু হতে পারে দোকানপাট ও গণপরিবহন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x