ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সিলোনিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের দাগনভূঞার সিলোনিয়ায় মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে মো: আমির হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে নোয়াখালীর মাইজদীর খলিফার হাটের আবদুল মজিবের ছেলে। সে বর্তমানে দাগনভূইয়ার বারাহীগোবিন্দ এলাকায় থাকত। আজ বুধবার (৭ জুলাই) বিকালে সিলোনীয়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ফরহাদ নামে অপর এক মোটরসাইকেল কিশোর গুরুতর আহত হয়েছে। তার বাড়ি জায়লস্করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকালের দিকে সিলোনিয়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আমির হোসেন নামে মোটরসাইকেল চালক ওই কিশোর মারা যায়। অপর আহত কিশোরকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা: রফিকুল ইসলাম জানান, আহত ওই কিশোরের অবস্থা আশংকাজনক। তার মাথায় ও পায়ে গুরুতর আঘাত লাগায় উন্নত চিকিৎসকার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সিলোনিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x