ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিলেন ডা: কাওসার

করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি মেনিফোল্ড অক্সিজেন সিলিন্ডার দিলেন ফেনী বিএম সভাপতি অধ্যাপক ডা: সাহেদুল ইসলাম কাওসার। আজ বুধবার (৭ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুবাইয়েত বিন করিমের কাছে সিলিন্ডারগুলো পাঠিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে অধ্যাপক ডা: সাহেদুল ইসলাম কাওসার জানান, বর্তমানে করোনা প্রাদুর্ভাবের উর্ধ্বগতিতে অক্সিজেনের চাহিদা বেড়েছে অনেক বেশি। এ সিলিন্ডারগুলো যোগ হলে হাসপাতালের বাড়তি অক্সিজেন চাহিদা কিছুটা হলেও পূরণ হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এর ফলে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ আরেকটু সহজতর হবে। তিনি আরও জানান, হাসপাতালে মোট ২৯টি সিলিন্ডার থাকা সত্ত্বেও করোনা রোগীর চাপ বেড়ে যাওয়ায় গত ১০ দিনের প্রতিদিনই অক্সিজেন রিফিল করে নিয়ে আসতে হচ্ছে কুমিল্লা বা চট্টগ্রাম থেকে। সহযোগিতার জন্য ফেনী বিএমএ সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিলেন ডা: কাওসার

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x