ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় ৩১ জনের জরিমানা

দাগনভূঞায় ৩১ জনের জরিমানা

দাগনভূঞায় সরকার নির্দেশিত কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনে ৩১ জনের ১৬ হাজার ৮শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৬ জুলাই) করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার তানিয়া।

ইউএনও জানান, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আজ উপজেলার দাগনভূঞার শূন্যরেখা, সদর ও মাতুভূঞা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিধিনিষেধ অমান্য করায় ও মাস্ক না পরায় ৩১ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। ব্যাংকসমূহে স্বাস্থ্যবিধি প্রতিপালন করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেন জানান ইউএনও। তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় ৩১ জনের জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
দাগনভূঞায় ৩১ জনের জরিমানা
0:00 0:00
1.0x