ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

জুন মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন সাইকুল আহমেদ

জুন মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন সহকারি পুলিশ সুপার (দাগনভূঞা- সোনাগাজী সার্কেল) সাইকুল আহমেদ ভূইয়া। আজ সোমবার (৫ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ তার হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে সাইকুল আহমেদ ভূইয়া দৈনিক ফেনীকে বলেন, এটি আমার চাকুরী জীবনে অনেক বড় একটি মাইলফলক হয়ে থাকবে। আমার কাজকে ডিপার্টমেন্ট মুল্যায়ন করেছে এটি জীবনের সবচেয়ে বড় পাওয়া। তিনি বলেন, এমন অর্জন আমার কাজকে আরও গতিশীল করবে এবং অনুপ্রেরণা যোগাবে।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, জুন মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক সোনাগাজী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকার। এছাড়াও শ্রেষ্ঠ এসআই সোনাগাজী মডেল থানা এসআই (নিরস্ত্র) নিয়াজ মোহাম্মদ খান, শ্রেষ্ঠ এএসআই পরশুরাম মডেল থানার এএসআই (নিরস্ত্র) মোঃ রেজাউল আলম।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জুন মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন সাইকুল আহমেদ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x