ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী: চারা রোপন ও মাস্ক বিতরণ

বেসরকারি ইলেকট্রনিক মিডিয়া এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার (৫ জুলাই) বিকালে ফেনীতে চারা রোপন ও মাস্ক বিতরণ করা হয়। এতে ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী নিজ বাড়ি প্রাঙ্গণে বর্ষপূর্তিতে চারা রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ও এনটিভির ফেনী প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, দৈনিক ফেনী সম্পাদক ও প্রকাশক আরিফুল আমীন রিজভী, ফেনী পৌর দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী, দৈনিক ফেনী নির্বাহী সম্পাদক ও এটিএন নিউজ ফেনী প্রতিনিধি দিদারুল আলম, মোহনা টিভি ফেনী প্রতিনিধি তোফায়েল আহম্মদ নিলয় প্রমুখ।

চারা রোপন শেষে সাংসদ বলেন, সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারে এনটিভি নিজেদের একটি স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য তৈরি করেছে।

এর আগে ফেনী পৌরসভা কার্যালয় সম্মুখে এনটিভির পক্ষে মাস্ক বিতরণ করেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এসময় তিনি বলেন, এনটিভি দেড় যুগ আগেই নিজেদের সক্ষমতার কথা জানান দিয়েছিল সংবাদ প্রকাশে ব্যতিক্রমী ধারার সূচনা করে।

শেষে ট্রাংক রোডে মানুষের মাঝে মাস্ক বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী: চারা রোপন ও মাস্ক বিতরণ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x