ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে আরও ৯৮ জনের করোনা শনাক্ত

ফেনীতে আরও ৯৮ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় ফেনীতে নতুন করে আরও ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৮ জন। আর মোট মৃত্যু হয়েছে মোট ৭৬ জনের। আজ রবিবার (৪ জুলাই) এসব তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় ফেনীর ২১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ৯৮টি পজিটিভ এসেছে। নমুনা অনুপাতে শনাক্তের হার ৪৪.৭৪ শতাংশ। অর্থাৎ প্রতি ২টি নমুনার মধ্যে একটি পজিটিভ এসেছে। নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ৩৯ জন, দাগনভূঞায় ৬ জন, সোনাগাজীতে ১৫ জন, ছাগলনাইয়ায় ২৯ জন, পরশুরামে ৮ জন এবং ফুলগাজীতে ১ জন রয়েছে।

স্বাস্থ্যবিভাগ জানায়, আজ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮৯১ জন রোগী সুস্থ হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮ জন রোগী। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৬১৫ জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন রোগী। এদের মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৩৮ জন, দাগনভূইয়ায় ১১ জন, ছাগলনাইয়ায় ১০ জন, পরশুরামে ৩ জন, সোনাগাজী ১ এবং বেসরকারি হাসপাতালে রয়েছেন ২ জন রোগী।

আজ রবিবার (৪ জুলাই) পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ফেনীতে ২৫ হাজার ১২টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২৪ হাজার ৮৮৭টি নমুনার ফলাফল পাওয়া গেছে। নমুনা পরীক্ষা বিবেচনায় মোট শনাক্তের হার ১৮.৭৯ শতাংশ।

গতকাল পর্যন্ত ফেনীতে টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৬৫ হাজার ৮০৭ জন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে আরও ৯৮ জনের করোনা শনাক্ত

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে আরও ৯৮ জনের করোনা শনাক্ত
0:00 0:00
1.0x