ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

‘সাইফুদ্দিনের কাঠগড়ায় এসএ পরিবহন’

বাসস
বাসস
প্রকাশ : ০১ জুলাই ২০২১ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 ‘সাইফুদ্দিনের কাঠগড়ায় এসএ পরিবহন’

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজের আগে ব্যাট নিয়ে বড় ধাক্কা খেলেন বাংলাদেশ অলরাউন্ডার ফেনীর ছেলে সাইফুদ্দিন। নিজের প্রিয় ভাঙ্গা ব্যাট গ্রহণ করতে হয়েছে তাকে। কুরিয়ার সার্র্ভিস কোম্পানি এসএ পরিবহনকে দায়ী করে সাইফুদ্দিন বলেন কোম্পানির গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে।

সাইফুদ্দিন জানান, এই ঘটনায় কোম্পানির কাছে অভিযোগ করেছেন তবে তারা কোনও দায় নিতে চান না।

ফেসবুকে ভাঙ্গা ব্যাটের ছবি দিয়ে তিনি লিখেন, ‘জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে দুইটা ব্যাট রিপেয়ারিং করার জন্য ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে পাঠিয়েছিলাম। কিন্তু রিপেয়ার এর পরিবর্তে ব্যাট এর অবস্থা এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এজন্যই বেশি খারাপ কারণ ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’

এদিকে ফেনী এস এ পরিবহনের ম্যানেজার আতিকুর রহমান জানান, লিখিত আকারে সাইফউদ্দিন অভিযোগ জানালে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। যা আমাদের নিয়ন্ত্রনে নেই। তিনি লিখিত অভিযোগ করলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

আমরা সাইফউদ্দিন সাহেবকে বলেছি লিখিত আকারে বিষয়টি জানাতে। উনি জানালে প্রতিষ্ঠান ব্যবস্থা নিতে পারে। কারণ দুর্ঘটনার মধ্যে জিনিসটা নষ্ট হয়েছে, আমাদের কোনো হাত ছিল না।’ এই ব্যাট ভাঙ্গার ক্ষতিপূরণ প্রসঙ্গে কোন সদুত্তর দিতে পারেননি এস এ পরিবহনের এই ব্যবস্থাপক। তিনি বলেন, ক্ষতিপূরণ দেওয়ার এখতিয়ার আমার নেই। লিখিত আকারে দিলে প্রতিষ্ঠান ভেবে দেখতে পারে কী করবে।’

সূত্র: বাসস

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘সাইফুদ্দিনের কাঠগড়ায় এসএ পরিবহন’

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
‘সাইফুদ্দিনের কাঠগড়ায় এসএ পরিবহন’
0:00 0:00
1.0x