ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে বাঁধ ভাঙ্গনস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ফুলগাজীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গন স্থল পরিদর্শন করেছেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। আজ বৃহস্পতিবার (১ জুলাই) বিকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে ভাঙ্গনস্থল পরিদর্শন করেছেন তিনি।

ফুলগাজী বাজারের পাশে উত্তর দৌলতপুরে পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে সার্বিক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে।

মুহুরী বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, ৭৩২ কোটি টাকার একটি প্রকল্প যাচাই-বাছাই চলছে। এর বাস্তবায়ন হলে স্থানীয় মানুষ সুফল ভোগ করবেন।

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজগর আলী, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌসি বেগম, সহকারী কমিশনার (ভুমি) সুলতানা নাসরিন কান্তা পানি, পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ প্রকৌশলী মোঃ আখতার হোসাইন, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএনএম নুরুজ্জামান প্রমুখ।

ছবি: সংগৃহীত

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ফুলগাজীতে বাঁধ ভাঙ্গনস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x