ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আজিম হত্যা মামলা : প্রধান আসামী কাউন্সিলর রাজু গ্রেফতার

মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজিম হোসেন শাহাদাত হত্যা মামলায় সোমবার ভোরে চট্টগ্রাম নগরী থেকে তাঁকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। বর্তমানে তাঁকে মিরসরাই থানা হাজতে রাখা হয়েছে।

জানা যায়, গত শুক্রবার ফেনীর দাগনভূঞার আজিম হোসেন শাহাদাত (২০) নামের এক যুবককে রাজুর মালিকানাধীন মিরসরাই পৌরসভার হোপ মা ও শিশু হাসপাতাল ভবনের একটি কক্ষে হত্যা করা হয়। এ ঘটনায় রাজু ও তাঁর তিন সঙ্গীকে আসামি করে শুক্রবার রাতেই মিরসরাই থানায় হত্যা মামলা করেন নিহত শাহাদাত হোসেনের বাবা আবদুল বাতেন। মামলায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ দায়ের করেন তিনি।

এই বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শাহাদাত হোসেন আজিমের (২০) পিতা আব্দুল বাতেন বাদী হয়ে মিরসরাই থানায় রাজুকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। প্রধান আসামি শাখের ইসলাম রাজুকে গ্রেফতার করা হয়েছে। আজ (সোমবার) তাঁকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, আজিম হোসেন শাহাদাত ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকার আব্দুল বাতেনের পুত্র। সে পরিবারের সাথে মিরসরাইতে থাকতো এবং পৌরসভার একটি ফার্নিচারের দোকানে কাজ করতো।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আজিম হত্যা মামলা : প্রধান আসামী কাউন্সিলর রাজু গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x