ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার

ফুলগাজীর ১৭ বছর বয়সী এক অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকায় মোঃ রায়হান শুভ (২১) নামে এক যুবককেও গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (২১ মে) ভোরে অভিযান চালিয়ে ছাগলনাইয়ার পাঠানগড় এলাকা হতে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানান ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান।

ওসি জানান, গত ১৫ মে রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ির সামনে বের হয় ওই কিশোরী। এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা রায়হান শুভ তাকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে শুভ এর বিরুদ্ধে থানায় মামলা করেন। তথ্য প্রযুক্তির ভিত্তিতে আজ শুক্রবার তার অবস্থান শনাক্ত করে ছাগলনাইয়ার পাঠাননগরে অভিযান চালায় এসআই মোজাম্মেল হক সহ পুলিশের একটি দল। অভিযানে শুভকে গ্রেফতার করে পুলিশ ও অপহৃত কিশোরীকে উদ্ধার করে। শুভ ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের ধলিয়া চকবস্তা গ্রামের তোহম আলী হাজী বাড়ীর মোঃ ইব্রাহিম খলিলেরর ছেলে।

নুরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফুলগাজীতে অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ মে ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x