ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে শীঘ্রই হচ্ছে পিসিআর ল্যাব

ফেনীতে শীঘ্রই হচ্ছে পিসিআর ল্যাব

কোভিড-১৯ নমুনা পরীক্ষায় ফেনীতে শীঘ্রই পিসিআর ল্যাব স্থাপন করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানায়, কোভিড-১৯ রেসপন্স ইমারজেন্সি এসিসট্যান্স প্রকল্পের আওতায় এটি স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। শীঘ্রই এ ব্যাপারে দরপত্র আহ্বান করা হবে। এরপর ল্যাব স্থাপনের কাজ শুরু করা হবে।

অধিদপ্তরের মহাপরিচালক ও প্রকল্পের পরিচালক স্বাক্ষরিত ওই তালিকা অনুযায়ী, ল্যাব স্থাপনের জন্য ফেনী জেনারেল হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে।

বিএমএ ফেনীর সভাপতি অধ্যাপক ডা: সাহেদুল ইসলাম কাওসার জানান, ফেনীর জন্য পিসিআর ল্যাব স্থাপন জরুরী ছিল। এটি এখন কেবল বাস্তবায়নের অপেক্ষায়। আশা করি শীঘ্রই ফেনীর মানুষ এর সুফল পাবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে শীঘ্রই হচ্ছে পিসিআর ল্যাব

প্রকাশের তারিখ : ১২ মে ২০২১

featured Image

কোভিড-১৯ নমুনা পরীক্ষায় ফেনীতে শীঘ্রই পিসিআর ল্যাব স্থাপন করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানায়, কোভিড-১৯ রেসপন্স ইমারজেন্সি এসিসট্যান্স প্রকল্পের আওতায় এটি স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। শীঘ্রই এ ব্যাপারে দরপত্র আহ্বান করা হবে। এরপর ল্যাব স্থাপনের কাজ শুরু করা হবে।

অধিদপ্তরের মহাপরিচালক ও প্রকল্পের পরিচালক স্বাক্ষরিত ওই তালিকা অনুযায়ী, ল্যাব স্থাপনের জন্য ফেনী জেনারেল হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে।

বিএমএ ফেনীর সভাপতি অধ্যাপক ডা: সাহেদুল ইসলাম কাওসার জানান, ফেনীর জন্য পিসিআর ল্যাব স্থাপন জরুরী ছিল। এটি এখন কেবল বাস্তবায়নের অপেক্ষায়। আশা করি শীঘ্রই ফেনীর মানুষ এর সুফল পাবে।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে শীঘ্রই হচ্ছে পিসিআর ল্যাব
0:00 0:00
1.0x