ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

গরম পড়বে আরও কয়েক দিন

গরম পড়বে আরও কয়েক দিন

দেশের বিভিন্ন এলাকায় যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকবে। আপাতত বৃষ্টিরও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর। তবে ৭২ ঘণ্টা পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা।

সোমবার সকালে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল রোববার (২৫ এপ্রিল) ফেনীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গরম পড়বে আরও কয়েক দিন

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
গরম পড়বে আরও কয়েক দিন
0:00 0:00
1.0x