ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

 ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকালে এ তথ্য আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গতকাল ফেনীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ফেনীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার এই দুইদিনে বৃষ্টিপাত কমতে পারে। সপ্তাহের মাঝামাঝি পরিবর্তন হতে পারে আবহাওয়া পরিস্থিতির।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ফেনীতে শুক্রবার সূর্যোদয় হয়েছে ভোর ৫ টা ২৭ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬ টা ১৯ মিনিটে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা
0:00 0:00
1.0x