ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

২৮ এপ্রিল পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ

২৮ এপ্রিল পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) এটি জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। বর্ধিত লকডাউনেও চলমান বিধিনিষেধ থাকবে। তবে বিশেষ বিশেষ ফ্লাইট চলবে। এর আগে গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক সভায় লকডাউন এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়।

কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছিল করোনা মোকাবিলা-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নেওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে ৫ এপ্রিল থেকে ৭ দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও ২ দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়, যা আগামীকাল বুধবার শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন তা এক সপ্তাহ বাড়ানো হলো।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

২৮ এপ্রিল পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
২৮ এপ্রিল পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ
0:00 0:00
1.0x