ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কৃষি জমির মাটি কাটায় দাগনভূঞায় ১ লাখ টাকা জরিমানা

দাগনভূঞায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় খবর পেয়ে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের আমু ভূঞার হাটে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অবৈধভাবে কৃষি জমি মাটি কাটায় ব্রাদার্স ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে কৃষি জমি হতে মাটি কাটা থেকে বিরত থাকতে বলেন ইউএনও সবাইকে অনুরোধ জানান। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কৃষি জমির মাটি কাটায় দাগনভূঞায় ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x