ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

করোনায় আরও শতাধিক মৃত্যু, শনাক্ত ৩৬৯৮

করোনায় আরও শতাধিক মৃত্যু, শনাক্ত ৩৬৯৮

টানা তৃতীয় দিনের মতো দেশে করোনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৮ এপ্রিল) অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১০২ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এর আগের দুদিন ১০১ জন করে মৃত্যু বরণ করেছিল।

শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৮জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০। এর মধ্যে ১০ হাজার ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪০৪ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ০৬ শতাংশ।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

করোনায় আরও শতাধিক মৃত্যু, শনাক্ত ৩৬৯৮

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২১

featured Image

টানা তৃতীয় দিনের মতো দেশে করোনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৮ এপ্রিল) অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১০২ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এর আগের দুদিন ১০১ জন করে মৃত্যু বরণ করেছিল।

শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৮জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০। এর মধ্যে ১০ হাজার ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪০৪ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ০৬ শতাংশ।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
করোনায় আরও শতাধিক মৃত্যু, শনাক্ত ৩৬৯৮
0:00 0:00
1.0x