ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

দাগনভূঞায় দেশীয় অস্ত্র ও গুলিসহ নূর নবী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ফেনীস্থ র‌্যাব-৭ ক্যাম্পের সদস্যরা। গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) রাতে দাগনভূঞা বাজারের গজারিয়া রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার জুনায়েদ জাহেদী।

নবী সদর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

জুনায়েদ জাহেদী জানান, শুক্রবার রাতে উপজেলার গজারিয়া রোডে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে র‌্যাব। এসময় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা থামানোর জন্য সংকেত দিলে সেটি না থামিয়ে দ্রুত পালিয়ে পাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে নবীকে আটক করা হয়। পরে সিএনজিটি তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষ কৌশলে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর একটি দেশীয় অস্ত্র এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এসময় নম্বরবিহীন সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাগনভূঞায় থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x