ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় গাঁজা ও বিদেশি মদসহ গ্রেফতার ২

দাগনভূঞায় গাঁজা ও বিদেশি মদসহ আশ্রাফুল ইসলাম সজীব (১৯) ও মোঃ ইসমাইল হোসেন (১৬) নামে দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে দাগনভূঞা পৌর এলাকার পৌরসভা গেইটের বিপরীতে একটি চা দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমতিয়াজ আহমেদ।

ওসি জানান, মাদক বিক্রির গোপন খবর পেয়ে ওই স্থানে অভিযান চালায় থানার এসআই এসআই মো: মনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০০ গ্রাম গাঁজা এবং এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১ হাজার ৬০০ টাকা।

গ্রেফতারকৃত সজীব নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের আলম বেপারী বাড়ির মোঃ আবদুর রশিদের ছেলে এবং ইসমাইল হোসেন একই এলাকার ইব্রাহিমের নতুন বাড়ির মোঃ ইব্রাহিম খলিলের ছেলে বলে পুলিশ জানায়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় গাঁজা ও বিদেশি মদসহ গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x