ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দিনের ব্যবধানে শনাক্ত ৭৪৬২, মৃত্যু ৬৩

দিনের ব্যবধানে শনাক্ত ৭৪৬২, মৃত্যু ৬৩

দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্য দিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৫৮৪ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭ হাজার ৪৬২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে।

আজ শুক্রবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৩টি পরীক্ষাগারে ৩১ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৩১ হাজার ৬৫৪টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে আরও ৩ হাজার ৫১১ জন সুস্থ হয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪০ শতাংশ।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দিনের ব্যবধানে শনাক্ত ৭৪৬২, মৃত্যু ৬৩

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
দিনের ব্যবধানে শনাক্ত ৭৪৬২, মৃত্যু ৬৩
0:00 0:00
1.0x