ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কৃষি জমির মাটি কাটা : দাগনভূঞায় দেড় লাখ টাকা জরিমানা

দাগনভূঞায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় খবর পেয়ে পৌর এলাকার গজারিয়া রোড ও উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের কেরোনীয়া নামক স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা এবং হান্নান ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কৃষি জমির মাটি কাটা : দাগনভূঞায় দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২১

featured Image

দাগনভূঞায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় খবর পেয়ে পৌর এলাকার গজারিয়া রোড ও উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের কেরোনীয়া নামক স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা এবং হান্নান ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x