ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় কিশোরীকে ধর্ষণ চেষ্টা: বৃদ্ধ গ্রেফতার

দাগনভূঞায় এক কিশোরীকে (১৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ আহছান উল্যাহ খোকনকে (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (৭ এপ্রিল) বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমতিয়াজ আহমেদ।

গ্রেফতারকৃত খোকন উপজেলার পূর্বচন্দ্রপুর গ্রামের খাল পাড় খোকনের নতুন বাড়ির মৃত আবদুল খালেকের ছেলে।

পুলিশ ও ভূক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে পুকুর থেকে পানির আনতে যায়। এসময় প্রতিবেশী বৃদ্ধ খোকন তাকে ক্ষেতের ক্ষিরা দেবার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে ডেকে নিয়ে যায়। এসময় ওই কিশোরী ঘরে প্রবেশ করার সাথে সাথে খোকন দরজা বন্ধ করে দেয়। একপর্যায়ে তাকে টেনে রুমের খাটে ফেলে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় কিশোরী চিৎকার করলে মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় খোকন। বুধবার এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে খোকনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

ওসি জানান, আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

দাগনভূঞায় কিশোরীকে ধর্ষণ চেষ্টা: বৃদ্ধ গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x