ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ফেনীর সোনাগাজী ও দাগনভূঞায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত দুইজন। গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে সোনাগাজী উপজেলার তাকিয়া সড়কে ও দাগনভূঁঞা উপজেলার দুধমুখাবাজার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের নবীউল্যাহ বাজারসংলগ্ন ওমর আলী সারেংবাড়ির আবদুল আজিজ খোকনের ছেলে মো. ফাহাদ (২০) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের মো. দুলালের ছেলে মো. রিয়াদ (১৯)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সোনাগাজী পৌরসভার তাকিয়া রাস্তার মাথায় ইরানি হোটেলের সামনে কাভার্ডভ্যান একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল চালক ফাহাদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যান চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

অন্যদিকে রাত ১০টার দিকে দাগনভূঞা উপজেলার দুধমুখা বাজার সংলগ্ন উলাল মিয়ারটেক নামক স্থানে সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন নিহত হন। এসময় আরও দুইজন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসুরহাট থেকে ফেনীর উদ্দেশ্যে সিএনজি অটোরিকশাযোগে যাবার পথে বিপরীতমুখী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই হৃদয় মারা যায়। এতে আরো দুইজন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
0:00 0:00
1.0x