ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

রেকর্ড শনাক্তের দিনে আরও ৫২ জনের মৃত্যু

রেকর্ড শনাক্তের দিনে আরও ৫২ জনের মৃত্যু

দেশে মহামারি করোনাভাইরাসে রেকর্ড শনাক্ত হয়েছে। তবে মৃত্যু কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩১৮ জনে। আর দেশের ইতিহাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ হাজার ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জনে।

করোনাভাইরাস নিয়ে সোমবার (৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৩২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন।

এর আগে রোববার (৪ এপ্রিল) দেশে আরও ৭ হাজার ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫৩ জন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রেকর্ড শনাক্তের দিনে আরও ৫২ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২১

featured Image

দেশে মহামারি করোনাভাইরাসে রেকর্ড শনাক্ত হয়েছে। তবে মৃত্যু কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩১৮ জনে। আর দেশের ইতিহাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ হাজার ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জনে।

করোনাভাইরাস নিয়ে সোমবার (৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৩২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন।

এর আগে রোববার (৪ এপ্রিল) দেশে আরও ৭ হাজার ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫৩ জন।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
রেকর্ড শনাক্তের দিনে আরও ৫২ জনের মৃত্যু
0:00 0:00
1.0x